ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে চাঞ্চল্যকর মিতু হত্যার আসামি সাইদুলের ৪ দিনের রিমান্ড

চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাইদুল ইসলাম সিকদার শাকুকে চার দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই।বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।


এর আগে বুধবার (১২ মে) রাতে শাকুকে রাঙ্গুনিয়ার রানীরহাট বাজার থেকে গ্রেফতার করে র‌্যাব। একইদিন মিতুর বাবা মোশাররফ হোসেনের পাঁচলাইশ থানায় দায়ের করা মামলায় শাকু সাত নম্বর আসামি।


২০১৬ সালের ৫ জুন সকালে জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মিতু। এ ঘটনায় সাবেক পুলিশ সুপার ও মিতুর স্বামী বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলটি সাড়ে ৩ বছরে তদন্ত করতে না পারায় ২০২০ সালে পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়।

ads
ads
ads

Our Facebook Page

↑